বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষামন্ত্রীর নির্দেশ টাকা ফেরত দিতে হবে ৭দিনের মধ্যে

এসএসসি পরীক্ষায় আদায়কৃত অতিরিক্ত টাকা সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, ২০১৫ সালে যেসব প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় বোর্ড কর্তৃক নির্ধারিত অর্থের অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেছে তাদের সাত দিনের মধ্যে ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, এমপিও বাতিলসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সচিবালয়ে বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জানা গেছে, ২০১৫ সালে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় ফরম পূরণের সময় বোর্ড কর্তৃক নির্ধারিত টাকার অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেছে। এ নিয়ে আদালতে রিট করে ভুক্তভোগী মহল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গভর্নিংবডিকে অকার্যকর ঘোষণা করে একটি সুয়োমোটো রুল জারি করেন।

জানা যায়, এসএসসিতে বাড়তি টাকা আদায়ের ঘটনায় ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আদায়কারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের আদেশ ও প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সংবাদ সম্মেলন করে সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বাড়তি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত অর্থের অতিরিক্ত টাকা আদায় করেছে সেসব প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করা হয়েছে। এসব প্রতিষ্ঠান সাত দিনের মধ্যে টাকা ফেরত দিয়েছে কি না, তা তদারকি করে সংশ্লিষ্ট বোর্ডগুলো মন্ত্রণালয়কে জানাবে।

তিনি বলেন, ‘শুধু এসএসসি পরীক্ষায় নয়, যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির নীতিমালা লঙ্ঘন করে বর্ধিত হারে ভর্তি ফি, টিউশন ফি, সেশন ফি নিচ্ছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। সংশ্লিষ্ট বোর্ডগুলো এসব প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে মন্ত্রণালয়কে জানাবে। তারপর আমরা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এ সময় শিক্ষাসচিব সোহরাব হোসাইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত