বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নৃশংসভাবে খুন হওয়া শিশু আবদুল্লাহ হত্যা মামলার দ্রুত বিচারের আশ্বাস

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ঢাকার অদূরে কেরানীগঞ্জে নৃশংসভাবে খুন হওয়া শিশু আবদুল্লাহ হত্যা মামলার তিন থেকে চার মাসের মধ্যে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন।

আজ বুধবার সকালে তিনি নিজ নির্বাচনী এলাকায় রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামে আবদুল্লাহর বাড়িতে যান। সেখানে তিনি ওই শিশুর বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী আশ্বাস দেন, আগামী ১৫ দিনের মধ্যে এ মামলার অভিযোগপত্র দেয়া হবে। তিন থেকে চার মাসের মধ্যে এ মামলার বিচারকাজ সম্পন্ন হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

কামরুল ইসলাম বলেন, আমি ব্যক্তিগতভাবে এ মামলার তদবির করব। নিন্দা জানানোর ভাষা আমার নেই। এ পরিবারের জন্য যা করার, আমি সব করব।

এ সময় উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকার জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ, কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মো. ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

গত শুক্রবার থেকে পঞ্চম শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহ (১১) নিখোঁজ ছিল। একপর্যায়ে মুঠোফোনে তাকে অপহরণের দাবি করে দুই দফায় দুই লাখ টাকা নেয় অপহরণকারীরা। এরপরও শিশুটিকে ফেরত দেয়নি তারা। গতকাল মঙ্গলবার আবদুল্লাহদের বাড়ির মাত্র ১০০ গজ পশ্চিমে মোতাহার হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে প্লাস্টিকের ড্রামে ভরা আবদুল্লাহর গলিত মৃতদেহ উদ্ধার হয়। আবদুল্লাহর মায়ের বড় মামা মোতাহার হোসেন। অর্থাৎ, সম্পর্কে তিনি শিশুটির নানা। ঘটনার পর থেকে মোতাহার পলাতক। তার বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে