বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিংবদন্তি সেই অভিনেত্রী শাবানার-খসরু গানে শাকিব-অপু! (ভিডিও সহ)

কিংবদন্তি অভিনেত্রী শাবানা ও নন্দিত অভিনেতা খসরু ১৯৭৫ সালে ‘বাদশা’ নামের ছবিতে কাজ করেছিলেন। আকবর কবির পিন্টু পরিচালিত এই ছবিটি স্বাধীনতার পর প্রথম পূর্ণাঙ্গ রঙিন ছবি।

ছবিটি ছিলো ‍সুপারহিট। আর এর ‘আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার/পাশে পাশে থেকো মোর, চাই না কিছু আর’ গানটি কালজয় করেছে। এখনো গানটি নানা স্থানে নানা উপলক্ষে বেজে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায় এই পারফর্ম করেন আমাদের শিল্পীরা।

এবার গানটি নতুন করে চিত্রিত হলো উত্তম আকাশ পরিচালিত ‘রাজা ৪২০’ নামের ছবিতে। সেখানে শাবানা-খসরুর পরিবর্তে পর্দায় হাজির হয়েছেন একালের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। সোমবার (১ ফেব্রুয়ারি) ইউটিউবে গানটির নতুন সংস্করণ প্রকাশ হয়েছে।

তবে মজার বিষয় হলো নতুন সংস্করনে পাত্র-পাত্রী ও পুরুষ শিল্পীর বদল হলেও অপরিবর্তিত রয়েছেন নারী কণ্ঠশিল্পী। ১৯৭৫ সালে ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ছবিটিতে ‘আরে ও প্রাণের রাজা’ গানটি গেয়েছিলেন প্রবাল চৌধুরী ও ঊমা খান। নতুন আঙ্গিকে গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর ও ঊমা খান।

মূল গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন আলী হোসেন। নতুন সংগীতায়োজন করেছেন কাজী জামাল।

এদিকে ‘রাজা ৪২০’ ছবিতে শাকিব-অপু ছাড়া আরো অভিনয় করেছেন ওমর সানি, রুবিনা বৃষ্টি, অমিত হাসান, কাবিলাসহ অনেকে। গোধূলী ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ৫ ফেব্রুয়ারি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত