বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেখে নিন বিপজ্জনক সেলফি গুলি?

সেলফি যুগ চলছে৷ সেলফি ছেড়ে এখন আবার মাথাচাড়া দিয়েছে গ্রুফি! সামনের ক্যামেরা দিয়ে গ্রুপ ছবি তোলার হিড়িক পরেছে জেন-ওয়াইয়ের মধ্যে৷ পথ চলতে, অফিসে বসে এমন কী, খেতে বসেও মানুষ সেলফি তোলে৷ এতে দুর্ঘটনাও ঘটে অনেক৷ কার্যত হাঙরের আক্রমণে যত মানুষ মারা যায় তারচেয়ে বেশি মারা যায় সেলফি তুলতে গিয়ে৷ তবু মানুষ কতভাবে সেলফি তোলে, কত রকমের বিপদে পড়ে!

হাঙরের চেয়েও বিপজ্জনক!

Selfie
এক  সমীক্ষা অনুযায়ী, গত বছর হাঙরের আক্রমণে সারা বিশ্বে মারা গিয়েছে  ৮ জন মানুষ৷ অন্যদিকে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের৷ তাই কয়েকদিন আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরেই শিরোনাম ছিল, ‘‘হাঙরের চেয়ে বেশি মানুষ হত্যা করে সেলফি৷’’ নিজস্বীর নেশা সত্যিই বড্ড বিপজ্জনক, কখনও কখনও হাঙরের চেয়েও বিপজ্জনক!

মৃত্যু কারণ নিজস্বী!

tajmahal-Selfie
সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা  প্রায় ঘটছে৷ কয়েকদিন আগে তাজমহল দেখতে গিয়ে সেলফি তোলার ইচ্ছে হয় ৬৬ বছর বয়সি এক ভদ্রলোকের৷ সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়েই তাঁর ভবলীলা সাঙ্গ! হাতে বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে ট্রিগারে চাপ দিয়ে বসায় একজন মারা গিয়েছেন – এ খবরও বেশি পুরোনো নয়৷ সেলফি তোলার ব্যাপারে তাই সবাইকে সতর্ক করার কথা ভাবতে শুরু করেছে কয়েকটি দেশের সরকার৷

সাবধানের সেলফি!

Ultimate-Selfie
রাশিয়ায় গত জানুয়ারিতে মুত্রত্যাগ করার সময় হাতে পিনখোলা গ্রেনেড নিয়ে সেলফি তুলতে গিয়েছিলেন এক তরুণ৷ সেলফি তোলা শেষ হওয়ার আগেই গ্রেনেডটি বিস্ফোরিত হয়৷ সঙ্গে সঙ্গেই মারা যায় দুই তরুণ৷ তারপর গত বছরের মে মাসে এক কিশোর রেলপথের ব্রিজে সেলফি তুলতে গিয়ে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারে হাত দিয়ে দেয়৷তাকেও বাঁচানো যায়নি৷ আগামীতে রাশিয়ার পথে পথে নাকি লেখা থাকবে, ‘‘একটি সেলফি আপনার মৃত্যুও ডেকে আনতে পারে৷’’

হজে সেলফি!

hajj-selfie
গত কয়েক বছরে পবিত্র হজে হাজিদের মাঝেও সেলফি তোলার হিড়িক বেড়েছে৷ হজ সেরে তাই কিছুটা স্বস্তি নিয়েই মিশরের কম্পিউটার ইঞ্জিনিয়ার মহম্মদ রশিদ বললেন, ‘‘আমি যখন প্রার্থনা করছি তখনও অনেকে সেলফি তুলছিল৷ এমন হলে তো মনযোগ নষ্ট হয়ে যেতে পারে৷’’ মিশরের অনেক ইসলামি চিন্তাবিদও হজের সময় সেলফি তোলার প্রবণতার কঠোর সমালোচনা করেছেন৷

নগ্ন সেলফি!

hot-selfie-pics
শিশু-কিশোররাও দেদার সেলফি তুলছে৷ ব্রিটেনের তিন শিশু নগ্ন অবস্থাতেই সেলফি তুলে মেয়েদের পাঠিয়ে পড়েছে বিপদে৷ বিবিসি-র খবর অনুযায়ী, তিনজনের বয়সই ১৪ বছরের কম বলে তাদের গ্রেপ্তার করা হয়নি৷ মামলাও হয়নি৷ তবে পুলিশের খাতায় তাদের নাম লেখা থাকবে আগামী ১০ বছর৷ এই ১০ বছরে তারা আর কোনও অপরাধে জড়ায় কিনা তা লক্ষ্য করবে পুলিশ৷ নগ্ন হয়ে সেলফি তুলে কাউকে পাঠানোকে অপরাধ হিসেবেই গণ্য করে ব্রিটেনের পুলিশ৷

চামচ সেলফি!

selfie-spoon
এত কিছুর পরও সেলফি তোলা কমছে না৷ বরং সবাই যাতে আরও বেশি করে সেলফি তোলে সেই ব্যবস্থাই করে চলেছে আধুনিক প্রযুক্তি৷ তাই এতদিন খাওয়ার সময় সেলফি তুলতে না পেরে যারা বিরক্ত হতেন, তাদের জন্যও এসে গেছে বিশেষ ধরণের চামচ৷ সেই চামচ দিয়ে খেতে খেতেই সেলফি তোলা যায়৷ চামচটির নাম ‘সিনামন টোস্ট ক্রাঞ্চ সেলফি স্পুন’৷

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?