শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লাঠি-বন্দুক তুলবেন না: সিএমপি কমিশনার

ঢাকা মহানগর ‍পুলিশের (ডিএমপি) কয়েকটি বিতর্কিত ঘটনার প্রেক্ষাপটে শুক্রবার রাতে নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপির বিশেষ কল্যাণ সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় নগর পুলিশের বিভিন্ন এলাকার উপ-কমিশনার এবং বেশিরভাগ থানার ওসিসহ প্রায় আটশ সদস্য উপস্থিত ছিলেন।

সিএমপি কমিশনার জলিল মণ্ডল বলেন, “পুলিশের জ্ঞাতার্থে বলছি, আপনাদের ক্ষমতা সীমিত ও আইনানুগ। লাঠি-বন্দুক উঁচু করবেন না। এটা কখনও কাম্য নয়। মাটির সাথে মিশে গিয়ে মানুষকে সেবা দিতে হবে।

“এই সেবা দেওয়ার কাজ করলে জনগণের মধ্যেই অনেক বন্ধু পেয়ে যাবেন। সিএমপিতে খারাপের কোনো স্থান নেই। আমাদের নজরদারি সবখানে আছে। শুধু আমাদের নয়, মিডিয়ার চোখও পুলিশের ওপর আছে।”

মানুষ এখন অনেক সচেতন মন্তব্য করে সিএমপি কমিশনার বলেন, “পুলিশের বাড়াবাড়ি সহ্য করা হবে না। বেশি বাড়াবাড়ির কোনো সুযোগ নেই।”

রাতে টহল দেওয়ার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাতের অন্ধকারে অপরাধ করে যদি মনে করেন, কেউ দেখল না তাহলে ভুল করবেন।

“তথ্য-প্রমাণ হাতে পাওয়া কঠিন নয়। অকাজ করলে ধরা পড়তেই হবে। পুলিশের জন্ম মানুষের সেবা করার জন্য, অত্যাচার করার জন্য নয়।”

সিএমপি কমিশনার এসময় ‘চাকরি করি বেতন পাই’- এমন মানসিকতা পরিবর্তনেরও আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক ও প্রশাসন) এ কে এম শহীদুর রহমান এবং অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ ও অভিযান দেবদাস ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ