শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইউনূস মঞ্চে তাই চলে গেলেন মন্ত্রীরা

বাংলাদেশের প্রথম সারির ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ডিনারে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণার পরপরই কয়েকজন সিনিয়র মন্ত্রীসহ আওয়ামী লীগ নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

শুক্রবার রাত ৮টায় রাজধানীর কুড়িল বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানস্থল থেকে যারা বেরিয়ে যান তারা হলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মহাজোটের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এছাড়া মন্ত্রী-এমপিদের অনুষ্ঠানস্থল ত্যাগের পর উপস্থিত আরও কয়েকজন দলীয় নেতাও চলে যান বলে জানা গেছে।

প্রসঙ্গত, পত্রিকাটির ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ড. ইউনূসের উপস্থিত থাকার খবর আগে থেকে মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা জানতেন না বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

জানা যায়, যেহেতু ড. ইউনুস ইতিমধ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছেন, তাই তার উপস্থিতিতে মন্ত্রীরা বিব্রত বোধ করায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ