আটটি গুলি করে হত্যা, তারপর ফেসবুকে স্ত্রীর রক্তাক্ত ছবি, যাবজ্জীবন কারাদন্ড


ত্রীকে হত্যার পর রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ডেরেক মেডিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খবর এএফপির।
শুক্রবার মায়ামির একটি আদালত এই কারাদণ্ডাদেশ দিয়েছেন।
ফেসবুকে বীভৎস ঘটনাটি ঘটে ২০১৩ সালে। স্ত্রীকে হত্যার পর তার দায়ও অবলীলায় স্বীকার করে নেন ডেরেক। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, হত্যার দায়ে তাকে কারাগারে যেতে হবে।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে ডেরেক আরও বলেন, বাড়ির রান্নাঘরে তিনি স্ত্রী জেনিফার আলফনসোকে পরপর আটটি গুলি করেন। তার দাবি, জেনিফারই প্রথমে তাকে ছুরি দিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন।
স্ত্রীকে হত্যার পর ফেসবুকে দেয়া রক্তাক্ত ছবির সঙ্গে একটি বার্তাও দিয়েছিলেন ডেরেক। এতে লেখা ছিল, স্ত্রীকে হত্যার জন্য তিনি পুলিশের কাছে ধরা দিচ্ছেন। তিনি সবাইকে মনে রাখবেন। সবাই যেন ভালো থাকে।
রায়ের সময় বিচারক ইভানি কলোনি ডেরেক মেডিনোকে বলেন, ‘তুমি নিজেই তোমার ভবিষ্যত বলেছিলে। ফেসবুকে লিখেছিলে, আমাকে জেলে যেতে হবে এবং এটাই সত্য যে, তুমি জেলে যাচ্ছ।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













