চাঁদজয়ী সেই মিচেল বিদায় নিলেন !


ষষ্ঠ ব্যক্তি এদগার মিচেল যিনি চাঁদের বুকে পা রেখেছেন। পৃৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন তিনি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ওয়েস্ট পাম বিসের একটি হাসপাতালে চিকিৎসধানী অবস্থায় যুক্তরাষ্ট্রীয় সময় বৃহস্পতিবার ক্যাপ্টেন চির বিদায় নিলেন পুথিবী থেকে। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মিচেলের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।
১৯৭১ সালের ৫ ফেব্রুয়ারি মিচেল চাঁদের বুকে পা রাখেন। তার চাঁদে অবতরণের ৪৫ বছর পূর্তির এক দিন আগেই তিনি সবাইকে ছেড়ে গেলেন। মহাকাশ অভিযাত্রায় তার নামটি উচ্চারিত হবে বহু দিন।
পুরো নাম এদগার ডিন ‘ইড’ মিচেল। ১৯৩০ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হেয়ারফোর্ডে জন্মগ্রহণ করেন তিনি। মার্কিন নৌকর্মকর্তা মিচেল পরে নাসার অভিযাত্রীক হিসেবে যোগ দেন।


অ্যাপোলো ১৪ মিশনে চাঁদে যান তিনি এবং আরো পাঁচ মহাকাশবিজ্ঞানী। চাঁদের ফ্রা মৌরো উচ্চভূমি অঞ্চলে তিনি অবতরণ করেন। প্রায় ৯ ঘণ্টা তিনি চাঁদের বুকে ছিলেন। অ্যালান শেফার্ড জুনিয়রের সঙ্গী ছিলেন মিচেল। তারা চাঁদ থেকে প্রায় ১০০ পাউন্ড নমুনা সংগ্রহ করে আনেন।
চন্দ্র অভিযান থেকে ফেরার পর কিছু দিন নাসার সঙ্গে ছিলেন মিচেল। ১৯৭২ সালের ১ অক্টোবর নাসা অবসর নেন তিনি। এরপর তিনি মহাজাগতিক বিষয় নিয়ে এবং মানুষের মন নিয়ে পড়াশোনা শুরু করেন। মিচেল বিশ্বাস করতেন, ভিনগ্রহবাসীরা পৃথিবী সফর করেছে।
চন্দ্রজয়ে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো সিরিজের চতুর্থ মিশন অ্যাপোলো ১৪ মিশন সফল হয়, যার অভিযাত্রীক ছিলেন মিচেল। এই সিরিজের তৃতীয় মিশন অ্যাপোলো ১৩ চাঁদে অবতরণের আগে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কারণে ব্যর্থ হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













