আজ যে ভিডিওটি ফেসবুকে নিজের টাইমলাইনে শেয়ার করেছেন জাকারবার্গ


ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ চীনা নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিল চ্যান।
এ সময় তাঁদের সঙ্গে ছিল তাঁদের একমাত্র মেয়ে ম্যাক্স। এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।
জাকারবার্গ ও প্রিসিলার মেয়ে ম্যাক্সের চীনা নাম রাখা হয়েছে চ্যান মিংউ। জাকারবার্গ জানিয়েছেন, চ্যান নামটি রাখা হয়েছে মা প্রিসিলা চ্যানের পারিবারিক পদবি ‘চ্যান’ থেকে। আর চীনা ভাষায় মিংউ মানে ‘সুন্দর আগামীর জন্য শুভ কামনা’।
আজ রোববার ভিডিওটি ফেসবুকে নিজের টাইমলাইনে শেয়ার করেছেন জাকারবার্গ। এক মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিওতে জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা দুজনেই চীনা মান্দারিন ভাষায় কথা বলেছেন।
জাকারবার্গ জানান, চীনা নববর্ষ পালনের জন্য ফেসবুকে একজন চীনা শেফ আনা হয়েছে। যে বিভিন্ন চীনা খাবার রান্না করে খাওয়াবে।
৩১ বছর বয়সী ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আরো বলেন, ‘চীনা খাবারের মধ্যে আমার পছন্দ হাসের মাংস।’
ভিডিওর শেষে দেখা যায়, জাকারবার্গ তাঁর মেয়েকে জিজ্ঞেস করছেন, তিনি কি ঠিকভাবে চীনা ভাষা বলতে পেরেছেন?https://www.facebook.com/zuck/videos/10102638915613751/
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













