হিজাবের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বিক্ষোভ


হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি হওয়ায় পথে নেমে এসেছেন বসনিয়ার বিক্ষুব্ধ নারীরা। নতুন এই সরকারি নির্দেশনায় দেশটির বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে কোন ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দেশটির প্রায় ৪০ভাগ মানুষই মুসলিম। রাজধানী সারায়েভোর আদালত এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে স্কার্ফ বা হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রায় দুই হাজার নারী।
এসময় অনেকেই হিজাবের পক্ষে নানা শ্লোগান তুলে ধরেন। হিজাব আমার অধিকার লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বহু নারীকে।
দেশটির মুসলিম রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দও নতুন এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













