শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সব ধর্মই নারী বিদ্বেষী: তসলিমা নাসরিন

২০০৫ সালের পর এই প্রথম ভারতের রাজধানী দিল্লির বাইরে কোন অনুষ্ঠানে যোগ দিলেন বাংলাদেশে বিতর্কিত, সাহসী লেখিকা তসলিমা নাসরিন। শনিবার (০৬ ফেব্রুয়ারি) কেরালার কোজিকোড়িতে অনুষ্ঠিত এক সাহিত্য উৎসবে যোগ দেন তিনি । সেখানে দেওয়া বক্তব্যে তাসলিমা নাসরিন বলেন, ‘সব ধর্মই নারী বিদ্বেষী, কোন ধর্মই নারীকে তার প্রাপ্য সম্মান দেয়নি’।

সরকার থেকে ধর্মকে আলাদা রাখতে হবে। ধর্মের ওপর ভিত্তি করে আইন হওয়া উচিত নয়।৭ম শতাব্দীর আইন এই একবিংশ শতাব্দীতে চলতে পারে না।আইন প্রণয়নে ধর্ম কিভাবে বাংলাদেশে মুসলিম ও হিন্দু নারীদের ওপর নিষ্পেষণ করে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতে সমতার ভিত্তিতে আইন প্রণয়ন করা হয়েছে। তাই এখানে নারীদের অবস্থা তুলনামুলক ভাল। ভারতকে তিনি অসহিষ্ণু দেশ হিসেবেও মনে করেন না।তসলিমা বলেন, আমি মনে করি ভারতের বেশির ভাগ মানুষ একে অন্যের ধর্ম বিশ্বাসের প্রতি সহিষ্ণু। ভারতের আইন অসহিষ্ণুতাকে সমর্থন করে না্।তা সত্ত্বেও ভারতে অনেক মানুষ আছেন, যারা অসহিষ্ণু আচরণ করেন।

লেখক কে শচিনানন্দের এক প্রশ্নের জবাবে তসলিমা নাসরিন বলেন, কেন ভারতের ধর্ম নিরপেক্ষরা শুধু হিন্দু কট্টরপন্থিদের নিয়ে প্রশ্ন তোলেন। কেন মুসলিম কট্টরপন্থিদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না?

তিনি বলেন, ভুয়া ধর্মনিরপেক্ষতার ওপর ভিত্তি করে যে গণতন্ত্র তা মোটেও সত্যিকারের গণতন্ত্র নয়। ভারতে প্রকৃতপক্ষে যে সংঘাত চলছে তা হলো ধর্মনিরপেক্ষ ও কট্টরপন্থিদের মধ্যে, নতুন ধ্যানধারণা ও পুরনো প্রথার মধ্যে, মানবতা ও বর্বরতার মধ্যে, স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাস করে এমন মানুষ ও এর বিপরীত অবস্থানের মানুষের মধ্যে।

এ সময় তিনি দাদ্রিতে গরুর মাংস খাওয়া নিয়ে পিটিয়ে আখলাক নামে এক মুসলিমকে হত্যার নিন্দা জানান। দাদ্রি কাণ্ডের প্রতিবাদে ভারতের বুদ্ধিজীবিরা তাদের সম্মাননা ফিরিয়ে দিয়েছেন। তসলিমা এমন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার প্রশংসা করেন।

বাংলাদেশে ভাল নারী লেখিকা না থাকায় তিনি অনুতাপ প্রকাশ করেন। তিনি মনে করেন, বাংলাদেশের সাহিত্য জগতে প্রাধান্য বিস্তার করে আছেন পুরুষরা। তিনি বলেন, নারী লেখিকাদের উচিত হবে না পুরুষ লেখকের ভীতির কারণ হওয়া। তাদের অভিজ্ঞতা ভিন্ন। তাদের অনুভূতি ভিন্ন। নারীরা যদি তার নিজের সঙ্গে কথা বলেন তাহলে তারা বড় লেখিকা হতে পারবেন। বাংলাদেশের নারীদের মন খুলে লিখতে আহবান জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী