প্রথম দফায় ৪০০ ইউপিতে নির্বাচন


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৪০০ ইউনিয়নে নির্বাচন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাভেদ আলী তার নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার জাভেদ আলী বলেন, আগামী মাসে এইচএসসি পরীক্ষা শুরু হবে। তাই আমরা ভাবছি, পরীক্ষার ফাঁকে যে বন্ধ থাকবে সে সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন করে ফেলতে। ইউপি নির্বাচন ১১ থেকে ১২ দফায় করতে হবে। তাই আগামী মার্চ মাসের শেষের দিকে প্রথম দফায় ৪০০ ইউনিয়নে নির্বাচন করা হবে।
প্রথম দফার নির্বাচনী তফসিল কবে নাগাদ ঘোষণা করা হতে পারে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে সেটা এখনো চূড়ান্ত করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













