বিএনপির কার্যালয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের ভাঙচুর


রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন ছাত্রদলের পদবঞ্চিতরা। এ সময় তারা চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।
আজ সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আগুনে বিএনপি কার্যালয়ে চারতলায় থাকা ছাত্রদলের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সময় নিচতলায় থাকা ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কার্যালয় এবং বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের এজেন্টরা জড়িত বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে।
গত শনিবার মধ্যরাতে ছাত্রদলের ৭৩৬ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর হল শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা জেলা ও মহানগরের কমিটিও অনুমোদন দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













