ভারতে ৯ লক্ষের বেশি মহিলা যৌনকর্মী :বলছে রিপোর্ট
সারা দেশে ৯ লক্ষের বেশি মহিলা ইচ্ছায় বা অনিচ্ছায় যৌন পেশাকে বেছে নিয়েছেন। এর মধ্যে রাজ্যের হিসাবে অন্ধ্রপ্রদেশ সবচেয়ে উপরে রয়েছেন বলে জানা গিয়েছে সরকারি রিপোর্টে।
অন্ধ্রপ্রদেশে ১ লক্ষ ৫৬ হাজার মহিলা যৌনকর্মী রয়েছেন। এরপরেই রয়েছে রাজধানী দিল্লি। এখানে মহিলা যৌনকর্মীর সংখ্যা ৬১ হাজারের মতো। এরপরে তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক ও চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র।
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে একটি ‘তথ্য জানার অধিকার’ আবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। ২০০৯ সালের সমীক্ষার ভিত্তিতে এই তথ্য বলেও জানানো হয়েছে।
এছাড়া জানা গিয়েছে, যৌনকর্মীদের প্রায় ১৯ শতাংশের এখনও কোনও রেজিস্ট্রেশন নেই। কেন্দ্র ও রাজ্যের সহযোগী নানা স্বেচ্ছাসেবি সংগঠনের তৈরি তালিকার মাধ্যমে তৈরি এই তথ্যই তুলে ধরা হয়েছে বলে জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













