শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরো ৫৮৫ বিচারক চায় আইন মন্ত্রণালয়

মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা কাটাতে বিভিন্ন পর্যায়ে আরো ৫৮৫ জন বিচারকের পদ সৃষ্টির প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। মামলা দ্রুত নিষ্পত্তি করে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই বিচারকের নতুন পদ সৃষ্টির উদ্দেশ্য বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।

এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন পর্যায়ে নতুন করে বিচারকদের পদ সৃষ্টির প্রস্তাব পাঠানো হয়েছে। চাহিদার আলোকেই এ প্রস্তাব পাঠানো হয়েছে।’

আইন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে ৩৪৬ জন মহানগর হাকিম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও বিচারিক হাকিম। সহকারী জজ আদালতের বিচারকের পদ ২১৪টি। ১৯ জন পরিবেশ আদালতের বিচারক ও পরিবেশ আপিল আদালতের বিচারকের ছয়টি পদের চাহিদা দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অর্থ মন্ত্রণালয় এ প্রস্তাব অনুমোদন করেছে। আইন মন্ত্রণালয় তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে কিছু ব্যাখ্যা চেয়ে আবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইন মন্ত্রণালয় এখন এসব ব্যাখ্যার জবাব লিখছে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন আদালতে এখন ১০ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। প্রতিদিনই নতুন করে আরো শত শত মামলা দায়ের হচ্ছে। ফলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ায় বিচারপ্রার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি রাষ্ট্রও ক্ষতির মুখে পড়ছে। ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা ও আলাপ-আলোচনার পরই নতুন বিচারকের পদের সংখ্যা নির্ণয় করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত