বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুখ ও আনন্দ নিশ্চিত করতে আনন্দ মন্ত্রণালয় !

নাগরিকদের সুখ ও আনন্দ নিশ্চিত করতে আনন্দ মন্ত্রণালয় নামে নতুন একটি মন্ত্রণালয় চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার টুইটার অ্যাকাউন্টে সোমবার এ ঘোষণা দিয়েছেন। আমিরাতের আয়োজনে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভরনমেন্ট সম্মেলনকে সামনে রেখে তিনি এ ঘোষণা দিলেন।

বহু জাতি ও ধর্মবিশ্বাসের মানুষের দেশ আরব আমিরাত। দেশটির জনগণের মধ্যে সহনশীলতা বৃদ্ধির জন্য আনন্দ মন্ত্রণালয় নামে নতুন একটি মন্ত্রণালয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শেখ মোহাম্মদ বিন রাশিদ জানান, সুখী সমাজ গঠনের জন্য নীতি ও পরিকল্পনা প্রণয়নের জন্য নতুন এ মন্ত্রণালয় গঠণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এটা অর্জন ও জনগণকে দেওয়ার জন্য নতুন একটি অভিযাত্রার শুরু এবং আমরা আল্লাহর কাছে তাদের খেদমত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রার্থণা করি ।’

প্রেসিডেন্ট ও যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নায়হান প্রধামন্ত্রীর এ পরিকল্পনা অনুমোদন দিয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি আরব আমিরাতের সরকার ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়। এর আওতায় বেশ কিছু মন্ত্রণালয় একীভূতকরণ ও কয়েকটি নতুন মন্ত্রণালয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে যুবমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ছাত্রদের কাছ থেকে আবেদন আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি