বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি: এমপি লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ও তথ্যপ্রযুক্তি আইনের (আইসিটি) বহুল আলোচিত ৫৭ ধারায় দুইটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলা দু’টি দায়ের করা হয়। তবে মামলা দুইটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন আদালত।

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের হওয়া মামলার বাদি হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেন।

এর আগে বৃহস্পতিবার বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অপরাধে লতিফের বিরুদ্ধে আরও দু’টি মামলা দায়ের হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের এমপি এম এ লতিফের নামে নগরীর টাইগারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন স্থানের রাস্তার দু’পাশে বঙ্গবন্ধুর ছবি সংবলিত পোস্টার লাগানো হয়। এসব পোস্টারে ফটোশপের মাধ্যমে এম এ লতিফের শরীরের ওপর বঙ্গবন্ধুর মুখ লাগানো হয় বলে অভিযোগ ওঠে। সব পোস্টারের নিচে এম এ লতিফের উদ্ধৃতি ছিল।

এ ঘটনায় জামায়াত থেকে আওয়ামী লীগে আসা বিতর্কিত এই এমপির প্রতি বিরক্তি প্রকাশ করছেন অনেকেই।

গত বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে তার বিরুদ্ধে এক হাজার কোটি টাকার একটি মানহানির মামলা করেন দলেরই সহযোগী সংগঠনের এক নেতা।

এ ঘটনায় এর আগে তিনি ছবি বিকৃতির বিষয়টি স্বীকার করলেও নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন। সে সময় তিনি বলেন, ‘যাদের তিনি পোস্টার তৈরি করতে দিয়েছিলেন, তারাই হয়তো দুষ্কৃতিকারীদের সঙ্গে হাত মিলিয়ে এবং তাকে বিপদে ফেলতে এমন কাজ করেছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ