ঘুমের শত্রু


সারাদিন প্রচুর মানসিক ও শারীরিক পরিশ্রম করেন। অনেক ক্লান্ত শরীর। অফিস থাকতেই পরিকল্পনা করে ঘরে ফিরেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। কারণ পরদিন সকাল সকাল অফিসের তাড়া। পরিকল্পনা মতো রাতে ঠিক সময়েই ঘুমাতে যান, কিন্তু ঘুম আর আসে না। একটু সুখনিদ্রার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে থাকেন। কিন্তু শান্তির ঘুম কিছুতেই ধরা দেয় না। এরকম অনিদ্রার সমস্যায় ভুগেন অনেকেই। সময়মত ঘুম না আসার প্রধান কারণ হচ্ছে আমাদের জীবনযাত্রা। ভালো ঘুমের জন্য নিচের অভ্যাসগুলো ত্যাগ করা জরুরি।
স্মার্টফোন বা আইপ্যাড: আপনার শান্তির ঘুমের প্রধান শত্রু ইলেকট্রনিক গ্যাজেট। এটি হতে পারে মোবাইলফোন, ট্যাবলেট, ল্যাপটপ, কিন্ডল বা আইপ্যাড। আপনি ফেসবুকে থাকতে পারেন, পড়তে পারেন, গেইম খেলতে পারেন বা অকারণে অনলাইনে ব্রাউজিং করতে পারেন। এসব কাজ ঘুমভাব নষ্ট করবে এবং আপনাকে দীর্ঘক্ষণ জাগিয়ে রাখবে।
অ্যালকোহল গ্রহণ: আপনার মনে হতে পারে ঘুমানোর আগে অ্যালকোহল পান প্রশান্তি দেবে। কিন্তু আসলে তা সত্যি নয়। অ্যালকোহল গ্রহণের কয়েক ঘণ্টা পর আপনার আরাম অনুভূত হতে পারে। তার মানে দাঁড়াচ্ছে, অ্যালকোহল গ্রহণে পর বেশ কয়েক ঘণ্টা আপনাকে জেগে থাকতে হবে।
জলখাবার বা স্ন্যাকস: রাতে ঘুম না আসার কারণে অনেকেই মাঝ রাতে স্ন্যাকস খান। কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং শর্করাযুক্ত এসব খাবার অবশ্য এড়িয়ে যাওয়া উচিত। এসব খাবার হজমে আপনার পাচনতন্ত্র ব্যস্ত থাকে। যা আপনাকে দীর্ঘক্ষণ জাগিয়ে রাখে। ফলে আপনার শরীর পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













