দীর্ঘ কুড়ি বছর পরে বাবার সাথে দেখা ? পরের টা শুনলে গা শিউরে উঠবে…


ছোটবেলায় যে মেয়েকে ছেড়ে গিয়েছিলেন, সেই মেয়ের সঙ্গে দেখা হল বাবার। দীর্ঘ কুড়ি বছর পরে। কিন্তু এর পরে যা হয়েছে, তাতে লজ্জায় মুখ ঢাকছে মানবিকতা।
নৃশংস ঘটনাটি ঘটেছে মেলবোর্নে। আদালতে যে বয়ান অভিযোগকারিণী দিয়েছেন, তা শুনে শিউরে উঠেছেন সকলে। অনেকের মনেই উঁকি দিয়েছে ফরাসি বিপ্লবের সমকালীন লেখক মার্কি দ্য সাদ-এর উপন্যাস ‘জাস্টিন’ বা ‘জুলিয়েট’-এর কথা।
কী বলেছেন ওই তরুণী?
তাঁর অভিযোগ, ছোটবেলায় বাবা তাঁকে ও তাঁর মা-কে ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র। নতুন সংসারও পেতেছিলেন। কিন্তু তা সত্ত্বেও বাবার প্রতি মেয়ের টান যায়নি। দীর্ঘ কুড়ি বছর পরে বাবা একদিন আসেন মেয়ের সঙ্গে দেখা করতে।
তরুণীর বলেছেন, ‘‘ঘর ফাঁকা ছিল। বাবা আমাকে প্রথমে জড়িয়ে ধরেন। তার পরে আরও একবার জড়িয়ে ধরতে চান। তখনই আমার কোমরে হাত রেখেছিলেন। ঘা়ড়ের কাছে আলতো চুম্বন টের পাচ্ছিলাম।’’
এর পরে অভিযুক্ত তরুণীর শোয়ার ঘর দেখতে চান। সেই ঘরে যাওয়ার পরেই শুরু হয় নারকীয় অত্যাচার। তরুণী বাধা দিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। অভিযুক্ত ব্যক্তির অতীতও বেশ অন্ধকার। মারধর, গুন্ডামি এবং শ্লীলতাহানির মতো ঘটনায় আগেও জেল খেটেছেন।
তরুণীর কথায়, ‘‘ধর্ষণের পরে লোকটা বেরিয়ে যায়। আমি স্নান করেছিলাম। খুব ভাল করে স্নান করেছিলাম। যে কলঙ্ক লাগল, তা কি তখনও মুছবে?’’ তরুণী স্বামীকে সব খুলে বলেন। দু’জনে দ্বারস্থ হন পুলিশের। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
কিন্তু এখানেই যে যবনিকা পড়ছে না! গ্রেফতার হওয়ার পরে অভিযুক্ত বলেছেন, ‘‘ও-ই আমাকে যৌনতায় বাধ্য করেছিল। আমি বলেছিলাম, এ সব আমি পারব না। ও আমার কথা শোনেনি।’’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













