অনিদ্রার দাওয়াই এক গ্লাস দুধ


অনিদ্রায় ভুগছেন? অনেক চেষ্টা করেও ঘুমোতে পারছেন না? ঘুমের ওষুধের দিকে ভুলেও তাকাবেন না। বরং বরং এক গ্লাস গরুর দুধ খান। সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে, রাতে সংগৃহীত গরুর দুধ (নাইট মিল্ক) নাকি ঘুমের জন্য অব্যর্থ দাওয়াই। এমনটাই দাবি দক্ষিণ কোরিয়ার ইউমইয়াং রিসার্চ ইন্সটিটিউট ফর নিউরোসায়েন্স-এর গবেষকদের।
জার্নাল অব মেডিসিনাল ফুড-এ এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
নাইট মিল্ক-এ প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান ও মেলাটোনিন রয়েছে। প্রাকৃতিক হরমোন মেলাটোনিন ঘুম নিয়ন্ত্রণ করে। ট্রিপ্টোফ্যান সেরোটোনিন ও মেলাটোনিনে রূপান্তরিত হতে পারে। ওই গবেষকরা জানিয়েছেন, ‘‘দুধ ঘুমকে ত্বরান্বিত করে। এটা বহু আগে থেকেই জানা। এর মধ্যে এমন প্রচুর উপাদান আছে যা ঘুমের পক্ষে উপযোগী। এই গবেষণায় প্রমাণিত নাইট মিল্ক শুধু অনিদ্রা নয় দূরে তাড়ায় উত্কণ্ঠাকেও।’’
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













