এসএ গেমসে বাংলাদেশের চতুর্থ স্বর্ণ জয়


ভারোত্তোলন ও সাঁতারের পর এসএ গেমসে বাংলাদেশের আরেকটি স্বর্ণপদক এসেছে শুটিং থেকে। ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ খ্যাত এই গেমসে বাংলাদেশের পক্ষে চতুর্থ স্বর্ণপদকটি জিতেছেন শুটার শাকিল আহমেদ।
বুধবার ভারতের গুয়াহাটিতে শুটিংয়ের ৫০ মিটার ফ্রি পিস্তলে এই স্বর্ণপদক জিতেছেন শাকিল।
এর আগে ভারোত্তোলনে মাবিয়া আক্তারের হাত ধরে বাংলাদেশ প্রথম স্বর্ণপদক জিতেছিল। নারীদের ৬৩ কেজি ওজনশ্রেণিতে সোনালি সাফল্যের আনন্দে দেশকে ভাসিয়েছেন তিনি এবং নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে মাহফুজা খাতুন শিলা। সাঁতারে দীর্ঘ ১০ বছর পর দেশকে স্বর্ণজয়ের আনন্দে ভাসিয়েছেন তিনি।
এর পর দেশের হয়ে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় স্বর্ণ সাঁতারে মাহফুজার হাত ধরেই পেয়েছে বাংলাদেশ। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। এই পদক জিততে তিনি সময় নিয়েছেন ৩৪ দশমিক ৮৮ সেকেন্ড।
মাহফুজা ২০০৬ সালে কলম্বো এসএ গেমসে শ্রীলঙ্কার রাহিম মাইয়ুমির রেকর্ড ভেঙেছিলেন। ওই লঙ্কান সাঁতারু সেবার ৩৪ দশমিক ৯৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













