শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১০০তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান আজ বুধবার বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩ জন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন, বাংলাদেশ নৌবাহিনীর একজন, নাইজেরিয়ান বিমান বাহিনীর একজন এবং শ্রীলংকা বিমান বাহিনীর একজন কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ রাজীউর রহমান ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। শততম কোর্স উপলক্ষে বিমান বাহিনী প্রধান বিগত এক থেকে ৭১তম কোর্সের প্রথম স্থান অধিকারী কর্মকর্তাদের মাঝেও বিমান বাহিনী প্রধান ট্রফির ‘রেপ্লিকা’ হস্থান্তর করেন।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান তার ভাষণে এই কোর্সে ছাত্র-অফিসার পাঠানোর জন্য সংশ্লিষ্ট দেশের সরকারকে ধন্যবাদ জানান এবং আশা করেন, ভবিষ্যতেও তারা ছাত্র-অফিসার পাঠানো অব্যাহত রাখবেন। এর আগে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি ও কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মাখলুকার রহমান খান, তাদের স্বাগত ভাষণে এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্সসমূহের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান বাহিনীর সাবেক প্রধানগণ, ঢাকায় নিযুক্ত শ্রীলংকান হাইকমিশনার, ভারত ও মায়ানমারের ডিফেন্স অ্যাটাশে, কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক অধিনায়কগণ, বিমান বাহিনী ঘাঁটি বাশার ও ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়কগণ ও বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ