দ্বিতীয় দফা পৌর নির্বাচন ২০ মার্চ


দ্বিতীয় দফায় ১০ পৌরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার ইসির উপ সচিব সামসুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০ মার্চ ভোটের দিন রেখে পৌর নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়।
প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীরা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
২৪ ও ২৫ ফেব্রুয়ারি যাচাই বাছাই শেষে ৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যহার করা যাবে।
এই দফায় রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ঝিনাইদহের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী পৌরসভায় ভোট হবে।
গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় ব্যানারে ভোট হয়। এতে ২০টি দল অংশ নেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













