চিতা বাঘ আতঙ্কে ভারতের ব্যাঙ্গালোরে শতাধিক স্কুল বন্ধ


চিতা বাঘ আতঙ্কে ভারতের ব্যাঙ্গালোরে শতাধিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।
শহরে একটি চিতা দেখা গেছে, এমন তথ্যের পর বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
পুলিশ এবং বন কর্মকর্তারা চিতা বাঘটি খুঁজে বের করে তাকে আটক করার চেষ্টা করছে।
রবিবার শহরের আরেকটি স্কুলে একটি চিতাবাঘ ঢুকে কয়েকজনকে আহত করেছিল। ১০ ঘণ্টা চেষ্টার পর বাঘটিকে চেতনা নাশক দিয়ে ধরা হয়।
সর্বশেষ শহরের হোয়াইটফিল্ড এলাকায় আরেকটি বাঘ দেখা গেছে বলে সেখানকার নির্মাণ কর্মীরা দাবি করেছে।
তবে কর্ণাটকের বন্যপ্রাণী বিষয়ক প্রধান বন কর্মকর্তা বলছেন, তাদের কয়েকটি টিম বাঘটির অনুসন্ধান করছে, কিন্তু এখনো সেটি দেখা যায়নি।
তবে নিরাপত্তার জন্য শহরের ১২৯টি স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতের সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশটিতে ১২ হাজার থেকে ১৪ হাজার চিতাবাঘ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













