শুরু হচ্ছে রোহিঙ্গা শুমারি


বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সঠিক সংখ্যা নির্ণয়ে ছয় জেলায় প্রথমবারের মতো শুমারির প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকার।
পরিসংখ্যান ব্যুরো এর তত্ত্বাবধান করছে এবং সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।
বৃহস্পতিবার ভয়েস অব আমেরিকা অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার থেকে শুরু হচ্ছে খানা জরিপ বা পরিবারভিত্তিক তালিকা তৈরির কাজ। এটি চলবে পাঁচ দিন। আর ব্যক্তি গণনা চলবে মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। রোহিঙ্গা শরণার্থীদের প্রকৃত সংখ্যা নিয়ে সরকারি ও বেসরকারি তথ্যগত বিভ্রান্তি আছে। সরকারের তালিকাভুক্ত রোহিঙ্গাদের সংখ্যা ৩২ হাজার। কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যা পাঁচ লাখের মতো।
রোহিঙ্গা শুমারি হবে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এবং পটুয়াখালী জেলায়। কর্মকর্তারা জানিয়েছেন, গণনার কাজ শেষ হলে রোহিঙ্গাদের পরিচয় পত্র দেয়া হবে।
রোহিঙ্গা শুমারির কারণ সম্পর্কে আইওএমের মুখপাত্র আসিফ মুনীর বলেছেন, এর ফলে একটি সঠিক চিত্র পাওয়া যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













