শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাগর-রুনি হত্যারহস্য শিগগিরই উদ্ঘাটন হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য শিগগিরই উদ্ঘাটন হবে।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস, মোহাম্মদ গোলাম রাব্বানী প্রমুখ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে চাঁপাইনবাবগঞ্জবাসীর অনবদ্য অবদানের কথা উল্লেখ করেন। তিনি চাঁপাইয়ের বিশ্ববিখ্যাত সুস্বাদু মিষ্টি আম ও রেশমশিল্পেরও প্রশংসা করেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার বাদীর অভিযোগ সঠিক নয়। চাঞ্চল্যকর এ মামলা তদন্ত করছেন র‍্যাবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তদন্তের স্বার্থে র‍্যাব এ ব্যাপারে বাদীপক্ষকে কিছুই জানায়নি। র‍্যাব প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ