আইন ভেঙে প্রায় ২ লাখ টাকা খেসারত দিলেন বাদশাহ


এতদিন ধামাচাপা থাকার পরে এই সংবাদ জনসমক্ষে এল যাঁর চেষ্টায়, তিনি ‘তথ্যের অধিকার’ আন্দোলনের কর্মী অনিল গলগলি।
‘মন্নত’-এর বাইরে বেআইনি র্যাম্প তৈরির মাশুল দিলেন শাহরুখ খান। খেসারত হিসেবে খসল ১.৯৩ লক্ষ টাকা।
এহেন তথ্যটি উঠে এসেছে রাইট টু ইনফরমেশন-এর এক অনুসন্ধানের ফলে। তাঁর বাংলো ‘মন্নত’-এর বাইরে একটি র্যাম্প নির্মাণ করিয়েছিলেন বাদশাহ খান। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর তরফে আপত্তি তোলা হয় এই নির্মাণকে লক্ষ্য করে। তার পরে এই র্যাম্পটিকে ভেঙে দেয় পুরসভা। সেটা ২১০৫-এর মার্চের ঘটনা। সেই ভাঙার কাজের পূর্ণ ব্যয়ভার শাহরুখকেই করতে হয়েছিল সেই সময়ে। মোট খরচ পড়েছিল ১.৯৩ লক্ষ টাকা।
এতদিন ধামাচাপা থাকার পরে এই সংবাদ জনসমক্ষে এল যাঁর চেষ্টায়, তিনি ‘তথ্যের অধিকার’ আন্দোলনের কর্মী অনিল গলগলি। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর কাছ থেকেই তিনি উদ্ধার করেছেন এই তথ্য। ২০১৫-র মার্চেই শাহরুখ পুরসভাকে চেক-মারফত প্রদান করেছেন ১,৯৩,৭৮৪ টাকা।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর নিয়ম অনুযায়ী, বেআইনি নির্মাণ ভাঙার খরচ নির্মাতাকেই ব্যয় করতে হয়। সুপারস্টারের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













