শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তুরস্কে পাঁচতলা ভবন ধস, হতাহতের আশঙ্কা

তুরস্কের ইস্তাম্বুল শহরে পাঁচতলা একটি ভবন ধসে পড়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার শহরের কেন্দ্রের কাছের এলাকায় এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।

ইস্তাবুল শহরের পুলিশ জানিয়েছে, ভবনের মধ্যে কোনো মানুষ ছিল না। তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভবনের মধ্যে মানুষ আটকা পড়তে পারে।

তুরস্কের সংবাদমাধ্যম ‘দোগান’ জানিয়েছে, অগ্নিনির্বাপক কর্মীরা ভবনটি উদ্ধার অভিযান চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটির নিচে অবস্থিত ক্যাফেটেরিয়ায় কয়েকজন আটকা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তুরস্কের হুররিয়াত পত্রিকা জানিয়েছে, ধসে পড়া ভবনটি ঝুঁকিপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত ছিল। কয়েকদিন আগেই সেখানকার বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। তাই ভবনটি পুরোপুরি খালি ছিল। তবে ভবনের সামনের দোকানপাট চালু ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প