রামায়ণ পরীক্ষায় প্রথম হলো মুসলিম ছাত্রী


পরীক্ষা অনুষ্ঠিত হলো রামায়ণের ওপর। এ পরীক্ষায় অংশ নিয়ে চমকে দিয়েছে ভারতের কর্নাটকের পুত্তুর শহরের মুসলিম ছাত্রী ফাতিমাত রাহিলা। ৯৩% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সে।
সর্বোদয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফাতিমাত রাহিলা। ভারত সংস্কৃতি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এই পরীক্ষায় ৩৯ জন অংশ নিয়েছিল। মূলত অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদেরই পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়েছিল।
ফাতিমাত রাহিলার বাবা ইব্রাহিম এম একটি ফেক্টোরিতে কাজ করেন। আর মা গৃহিনী। রাহিলার বাবা ইব্রাহিম এম বলেন, ‘ছোট থেকেই রামায়ণ এবং মহাভারতের প্রতি ভীষণ আগ্রহ ছিল। হিন্দু পুরাণ ও সাহিত্য নিয়ে পড়তে খুব ভালোবাসেন রাহিলা।’
ফাতিমাত রাহিলা বলেন, ‘শিক্ষাবর্ষের শুরু থেকেই আমি চাচার সাহায্য নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি চেয়েছিলাম মহাভারত পরীক্ষায় ভালো করতে।’
সর্বোদয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবরাম এইচডি এবং পরীক্ষার কো-অর্ডিনেটর পি সত্যশঙ্কর ভাট জানান, ছাত্র-ছাত্রীরা নিজেরাই পড়ে পরীক্ষা দিতে আসে। তবে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়। তবে এই পরীক্ষার সঙ্গে ধর্মের কোনও যোগ নেই। রামায়ণ, মহাভারতকে সাহিত্য হিসেবেই দেখা হয়।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













