ঘন কুয়াশা
শাহজালালের তিন ফ্লাইট নামল শাহ আমানতে


ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেয়ে তিনটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমান তিনটি মালয়েশিয়ার কুয়ালালামপুর ও নেপালের কাঠমান্ডু থেকে ছেড়ে এসেছিল।
শুক্রবার দিবাগত রাত ১২টার পর বিমান তিনটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিবিএন এর এএসপি নুরে আলম ছিদ্দিকী বলেন, কুয়ালালামপুর থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট রাত ১২টা ৬ মিনিটে শাহ আমানতে অবতরণ করে। পরে রাত ১২টা ১১ মিনিটে কাঠমান্ডু থেকে এবং ১২টা ২৯ মিনিটে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দ এয়ারের দুটি ফ্লাইট অবতরণ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













