হাজার বছরের বিভেদ ভুলে দুই ধর্মগুরুর সাক্ষাৎ


প্রায় হাজার বছরের বিভেদ ভুলে রাশিয়ার অর্থডক্স খ্রিষ্টান চার্চের প্রধান কিরিলের সঙ্গে দেখা করেছেন ক্যাথলিক খ্রিষ্টান দুনিয়ার ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
শুক্রবার পোপ ফ্রান্সিস কিউবার হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির সময় কিরিলের সঙ্গে বৈঠকে বসেন।
১১ শতাব্দীতে মূলত পোপের কর্তৃত্বের ইস্যুকে কেন্দ্র করে খ্রিষ্টধর্ম প্রাচ্য ও পাশ্চাত্য শাখায় বিভক্ত হয়ে পড়ে। অর্থডক্স খ্রিষ্টানদের একটি বড় অংশ বাস করে রাশিয়ায়। প্রায় এক হাজার বছর আগে বিভাজন হওয়ার পর এটাই কোনো পোপ ও রাশিয়ার সনাতন খ্রিষ্টান ধর্মগুরুর প্রথম সাক্ষাৎ।
শুক্রবার বিমানবন্দরে দেখা হলে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খান পোপ ফ্রান্সিস ও কিরিল । এ সময় পোপ ফ্রান্সিল বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ভাই।’ পরে দোভাষীর মাধ্যমে পোপ ফ্রান্সিস বলেন, ‘এখন থেকে বিষয়গুলো সহজ হয়ে যাবে।’
বৈঠকের বিষয়ে রাশিয়ার অর্থডক্স চার্চের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনায় রাজনৈতিক বিষয় প্রাধান্য পেয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় খ্রিষ্টানদের নিপীড়নের বিষয়টি আলোচনা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













