বিনা টিকিটে ট্রেনে ভ্রমণে ৫৫৬ যাত্রীর জরিমানা


কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের অভিযোগে ৫৫৬ জন যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে ভ্রাম্যমাণ টিম।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব রেলস্টেশন দিয়ে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে অভিযান চালিয়ে মোট এক লাখ ১৯ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মোতালিব জানান, রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সরদার শাহাদাৎ হোসেনের নেতৃত্বে সকাল থেকে বিভিন্ন ট্রেনে তিনটি টিম ভাগ হয়ে অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা এবং ঢাকাগামী, পারাবত, এগারোসিন্দুর, চট্টলা, জয়ন্তিকা, উপকূল, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস ও মহানগর প্রভাতি ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৫৫৬ জন যাত্রীকে আটক করা হয়। পরে তাদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান অনেক দিন পর হলেও বিনা টিকিটে যাত্রী চলাচল রোধে প্রায় সময়ই অভিযান চালানো হয়ে থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













