শাহরুখের গাড়িতে হামলা


বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে ভারতের আহমেদাবাদে কিং খানের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। তবে সেইসময় গাড়িতে ছিলেন না শাহরুখ খান। ঘটনায় অভিযোগের তির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। গত বছর অসহিষ্ণুতা নিয়ে শাহরুখের মন্তব্যের জেরেই এই হামলা বলে মনে করা হচ্ছে।
দেশজুড়ে চলা অসহিষ্ণুতা ইস্যুতে গত বছর মুখ খুলেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তা নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়। একে একে শাহরুখের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতারা।
কয়েকদিন আগে গুজরাটের আহমেদাবাদে “রইস”-এর শুটিং চলার সময় বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের মুখে পড়েছিলেন শাহরুখ। এবার তাঁর গাড়িতে হামলার অভিযোগের উঠার পর পরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাড়ানো হয়েছে কিং খানের নিরাপত্তা। তবে এখনও পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













