ভালোবাসা দিবসে ‘ভালো’ নেই যারা


কিছুদিন আগেও বলিউডের অনেক তারকা তাদের ভালোবাসার মানুষের সঙ্গে একসঙ্গে ছিলেন। ভালো সময় কাটিয়েছেন। তাদের প্রেম নিয়ে গণমাধ্যমও ছিলো সরব। কিন্তু এবার ভ্যালেন্টাইন ডে’তে তাদের মন ভালো নেই। বিচ্ছেদ হওয়ায় ভালোবাসা দিবসে একাই সময় কাটাতে হচ্ছে এসব তারকাদের।
বিগত কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন আনুষ্কা-কোহলি। বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে খুবই যত্নবান ছিলেন আনুষ্কা। বর্তমানে এই প্রেমিক জুটির সম্পর্কটা আর আগের মতো দুর্দান্ত যাচ্ছে না। তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। এতে ভীষণ হতাশ হয়ে পড়েছেন আনুষ্কা। গুঞ্জন রয়েছে,বিয়ের জন্য আনুষ্কা শর্মা প্রস্তুত থাকলেও ক্যারিয়ারেই বেশি মনোনিবেশ করছেন কোহলি। এতে ক্ষুব্ধ হয়ে পড়েছেন আনুষ্কা। ফলে এবারের ভ্যালেন্টাইন ডে’তে তাদের আর এক সঙ্গে দেখা যাচ্ছে না।
এই তো গেলো বড়দিনের উৎসবেও একসঙ্গে কাটিয়েছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। অথচ ভালোবাসা দিবসে কাছে নেই তারা। ছয় বছরের মধুর সম্পর্ক গত মাসেই ভেঙ্গে গেছে।দীর্ঘ দিন একই ফ্লাটে থাকলেও এখন আর একসঙ্গে থাকেন না এই জুটি।
এগারো বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কারিশমা কাপুর। স্বামী দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তারা দুজনে সমাঝোতার ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় আলাদা হয়েছেন।আগের বছরগুলোতে ভালোবাসা দিবসে স্বামী-সন্তান নিয়ে ঘুরে বেড়ালেও এবার কারিশমাকে একাই সময় কাটাতে হচ্ছে।
গত বছরেও এই দিনে হৃত্বিক-সুজানা ঘটা করে ভালোবাসা দিবস উদযাপন করেছিলেন। কিন্তু এ বছর দুজনেই আলাদা। ১৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে আলাদা বসবাস করছেন তারা। আজকের এই দিনে তাদেরও ভালো থাকার কথা নয়-এটাই স্বাভাবিক।








এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













