শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসিতে বিএনপি, নির্বাচনে যাবে গণতন্ত্রের স্বার্থে

‘আমরা জানি পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদেও (ইউপি) একতরফা নির্বাচন হবে, তারপরও গণতন্ত্রের স্বার্থে এ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।’ এমনটাই জানিয়েছেন দরটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার নির্বাচন কশিন সচিবালয়ে ইউপি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অবহিত করে সিইসি বরাবর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত একটি চিঠি প্রদান করে বিএনপি। সিইসির দেখা না পেয়ে ইসি সচিব সিরাজুল ইসলামের হাতে চিঠিটি তুলে দেন রুহুল কবির রিজভী।

এ সময় তিনি সাংবাদিকদের সামনে বলেন, ‘আমরা আজকে ইউপি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানাতে এসেছি। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজ মনে করে দলীয়ভাবে ইউপি নির্বাচন হলে সামাজিক সংস্কৃতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। কারণ ইউপিতে প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে পরিচিত, রাজনৈতিক পরিচয় কাজ করে না।’

রিজভী বলেন, ‘বিএনপি মনে করে ইউপিসহ যে কোনো স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হলে সামাজিক বন্ধন বিনষ্ট হবে। গ্রামে গ্রামে সংঘাত সৃষ্টি হবে। তারপরও গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রকে সম্প্রসারিত করতে আমরা ইউপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া এই ক্ষুদ্র পরিসরে নেতাকর্মীরা গণতন্ত্রের চর্চা করতে পারবে।’

তফসিল হওয়ার পর কেন এ বিষয়ে ইসিকে জানানো হলো- জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এর আগে পৌরসভা নির্বাচনে বিষয়টি জানিয়েছি। কিন্তু ইসি বিষয়টি আমলে নেয়নি।’

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়েছে জানিয়ে রিজভী বলেন, ‘এই সরকার নির্বাচনের মাধমে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। ফলে ভোট জালিয়াতি, ডাকাতি এখন স্থায়ী রূপ নিয়েছে। তারপরও নির্বাচনে অংশগ্রহণকে আমরা আন্দোলন হিসেবে নিয়েছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী