শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এজেন্সির ন্যূনতম হজযাত্রী ১৫০ জন

কোটা বাড়েনি, ১ লাখের জন্যই হজ চুক্তি

চলতি বছর হজ পালনে সৌদি আরবের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে কোটা বাড়ানোর প্রস্তাব থাকলেও চুক্তি অনুযায়ী এবারও এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন।

সৌদি আরবে সফররত ধর্মমন্ত্রী মতিউর রহমানের সঙ্গে সে দেশের হজমন্ত্রী বন্দর বিন মোহাম্মদ আল হাজ্জারের রবিবার হজ চুক্তি সম্পাদিত হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (হজ) আসাদুজ্জামান।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি মিলিয়ে এক লাখ ১৩ হাজার ৮৬৮ জন হজে যেতে সৌদি সরকারের কাছে প্রস্তাব করা হবে বলেও মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আসাদুজ্জামান রবিবার রাতে টেলিফোনে বলেন, ‘চুক্তি অনুযায়ী এবারও বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার, বাকি ৯৬ হাজার ৭৫৮ জন বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালন করতে পারবেন।’

‘সৌদি হজ মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশে কোটা বাড়ানোর প্রস্তাব বাদশাহের অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন পেলেই কোটা বাড়বে। এর বাইরে তাদের কিছু করার নেই’ বলেন তিনি।

জনসংখ্যা অনুপাতে আমাদের এক লাখ ২৭ হাজার হজযাত্রী সৌদি আরব যাওয়ার কোটা রয়েছে জানিয়ে কাউন্সিলর বলেন, ‘কাবা শরীফ এলাকার সংস্কারের কারণে সব দেশের কোটা থেকে এবার ২০ শতাংশ কমানো হয়েছে।’

চুক্তি অনুযায়ী এবার একটি এজেন্সির কমপক্ষে ১৫০ জন হজযাত্রী থাকতে হবে জানিয়ে আসাদুজ্জামান বলেন, ‘হজযাত্রীর সংখ্যা ১৫০ জনের কম হলে কোনো এজেন্সি তাদের সৌদি আরব পাঠাতে পারবে না। গত বছর এ সংখ্যা ছিল ৫০ জন।’

চুক্তি অনুযায়ী সৌদি সরকার অনুমোদিত ক্যাটারিং প্রতিষ্ঠানের মাধ্যমে সকল হজযাত্রীর খাবার সরবরাহ, সৌদি আরবে হজ এজেন্সির ব্যাংক হিসাব চালু এবং এর মাধ্যমে আবাসন ও খাবারের ব্যয় পরিশোধ, অনলাইনের মাধ্যমে সকল কার্যক্রম সম্পাদন করতে হবে বলেও জানান কাউন্সিলর।

হজ চুক্তির সময় ছিলেন এমন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘হজযাত্রীদের দুর্ভোগ লাঘবে একই ফ্লাইটে দুটি মোয়াল্লেমের (এজেন্সি) বেশি হজযাত্রী পরিবহন করা যাবে না।’

হজমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াও হাজী সেবা সংস্থা মোয়াচ্ছাসা চেয়ারম্যানের সঙ্গে, জেদ্দা-মক্কা-মদীনায় যাওয়া আসা নিয়ে জেনারেল কার সিন্ডিকেট ও ইউনাইটেড এজেন্সির সঙ্গে বাংলাদেশের চুক্তি হবে। বাড়ি ভাড়া নিয়ে মদিনায় আদিল্লা অফিসের সাথে চুক্তিও করা হবে।

আগামী ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত (চাঁদ দেখা সাপেক্ষে) হবে।

গত ১১ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্যাকেজ-১ এ হজযাত্রীদের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা। প্যাকেজ-২ এর খরচ নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৪ হাজার ৯০৩ টাকা।

মন্ত্রিসভা একই সঙ্গে সংশোধিত ‘হজ ও ওমরাহ নীতিমালা, ২০১৬’ অনুমোদন দেয় ওই বৈঠকে। এ নীতিমালা অনুযায়ী, হজ গমনেচ্ছুরা ৩০ হাজার ৫০০ টাকায় বছরে চার মাস হজের অগ্রিম নিবন্ধন করতে পারবেন। টাকা জমা দিলে একটি নিবন্ধন নম্বর দেওয়া হবে।

এরপর হজ প্যাকেজের পুরো টাকা পরিশোধের সময় বেঁধে দেওয়া হবে এ সময়ে অগ্রিম নিবন্ধনের ৩০ হাজার টাকা সমন্বয় করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পুরো টাকা পরিশোধ করে হজযাত্রীরা একটি পিলগ্রিম আইডি পাবেন। এ আইডি পেলেই হজে যাওয়া নিশ্চিত হয়ে যাবে।

অগ্রিম নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা যদি কোটার চেয়ে বেশি হয় তবে যিনি আগে নিবন্ধন করেছেন তিনিই আগে হজে যাবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে যারা সরকার ঘোষিত সময়ের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন না তাদের নিবন্ধনের মেয়াদ পরবর্তী এক বছর পর্যন্ত বহাল থাকবে।

মেশিন রিডেবল পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (যাদের বয়স ১৮ বছর বা তার বেশি) দিয়ে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, হজ এজেন্সির অফিস, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও হজ অফিস থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল হজ চুক্তি করে আসার পর প্রাক-নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হবে। আগামী ২৩ বা ২৪ ফেব্রুয়ারি এ কার্যক্রম শুরু হতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে