অনুষ্ঠান চালাকালে মেক ইন ইন্ডিয়ার মঞ্চে আগুন


অনুষ্ঠান চলার সময় মেক ইন ইন্ডিয়ার মঞ্চে ভয়াবহ আগুন লেগে যায়। এ সময় মঞ্চে বিখ্যাত অভিনেত্রী হেমা মালিনির নেতৃত্বে এক দল নৃত্য পরিবেশন করছিলেন। একই সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রা অমিতাভ বচ্চন ও আমির খান।
রোববার ভারতের মুম্বাইয়ে এই মেক ইন ইন্ডিয়া-বিষয়ক অনুষ্ঠান চলছিল। শনিবার অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ভারতে বানাও’ উদ্যোগকে এগিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সাত দিনব্যাপী মেক ইন ইন্ডিয়া সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান শুরু হয় শনিবার।
রোববার সাপ্তাহিক ছুটির দিনে মেক ইন ইন্ডিয়ার অনুষ্ঠান দেখতে বেশিসংখ্যক দর্শক উপস্থিত হয়। অমিতাভ বচ্চন, আমির খান ছাড়াও অনুষ্ঠানে বলিউডের অনেক নামিদামি অভিনেতা, অভিনেত্রী, শিল্পীরা যোগ দেন। রাতেই এই মঞ্চে পারফর্ম করার কথা ছিল অমিতাভ বচ্চনের।
নিউজ টাইমস টেলিভিশনের লাইভে দেখা যায়, হেমা মালিনির নেতৃত্বে একদল নৃত্য পরিবেশন করছিলেন। এমন সময় মঞ্চের সামনের অংশের নিচ থেকে আগুন লেগে যায়। মুহূর্তে ধোয়ার কু-লী ও আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, কৃত্রিক আগুন তৈরির মেশিন থেকে মঞ্চে আগুন লেগে যায়।
তবে এ খবর লেখা পর্যন্ত হতাহতের কোনো খরব পাওয়া নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো মঞ্চ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













