ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৪ লেন প্রকল্পে অনিয়ম
বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির কারনে ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ’ প্রকল্পের এ পর্যন্ত ৫ বার ব্যয় ও সময় বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রনালয়ের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্পর পঞ্চমবারের মতো সংশোধন এনে চূড়ান্ত অনুমোদন দেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
এবার প্রকল্পটিতে ৬২৬ কোটি ৬৪ টাকা ব্যয় বৃদ্ধি করা হয়েছে। ফলে এর ব্যয় ৩ হাজার ১৯০কোটি ২৯ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮১৬ কোটি ৯৩ লাখ টাকা। একই সঙ্গে মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে ২ বছর। নতুন সংশোধনীর মাধ্যমে প্রকল্পটির কাজ শেষ হবে ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে।
প্রকল্প সূত্রে জানা যায়, ২০০৫ সালে ২ হাজার ১৬১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। জানুয়ারি ২০০৬ থেকে জুন ২০১২ সাল নাগাদ। এরপর প্রথম উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) সংশোধনীতে ব্যয় বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৮২ কোটি ১৭ লাখ টাকা। পরেরবার বিশেষ ডিপিপিতে বাড়িয়ে করা হয় ২ হাজার ৪১০ কোটি ১৭ লাখ টাকা।
অন্যদিকে তৃতীয়বারের মতো প্রকল্পটির ব্যয় বাড়িয়ে করা হয় ৩ হাজার ১৯০ কোটি ২৯ লাখ টাকা। এবং মেয়াদ করা হয় ২০১৪ সালের ডিসেম্বর। এভাবে একে একে পঞ্চমবার ব্যয় ও সময় বাড়ানো হলো।
প্রকল্পটিতে ব্যয় বাড়ানো প্রসঙ্গে যেসব কারণ উল্লেখ করা হয়েছে তা হলো: বর্ষার সময় অতিবৃষ্টি, সড়ক নির্মাণে প্রয়োজনীয় উপকরণ যেমন- পাথর সঙ্কট, অর্থ সঙ্কট, বর্ষা, মাটি সঙ্কট ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি কারনে ব্যয় বাড়ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













