পোশাক শ্রমিকদের মধ্যে জন্ম নিরোধক সামগ্রী বিতরণের উদ্যোগ


বাংলাদেশে পোশাক শ্রমিকদের মধ্যে জন্ম নিরোধক সামগ্রী বিতরণের জন্য আজ এক সমঝোতা স্মারক স্বাক্ষর করবে সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং বিজিএমইএ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর বলছে, তৈরি পোষাক খাতে এই মূহুর্তে পঞ্চাশ লক্ষ সক্ষম দম্পতি রয়েছেন, যারা বেশিরভাগ সময়ই সরকারী হাসপাতাল বা কম্যুনিটি ক্লিনিকে গিয়ে প্রজনন স্বাস্থ্য সেবা নিতে পারেন না।
ম
এ কর্মসূচীর মাধ্যমে পোশাক শ্রমিকদের সচেতন করা এবং তাদের মধ্যে প্রয়োজনীয় জন্ম নিরোধক সামগ্রী বিতরণ করবে সরকার।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল্ড সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম মূলত এই কর্মসূচী বাস্তবায়ন করছে।
এই কর্মসূচীর মাধ্যমে কী অর্জন করতে চাইছে তারা?
ফিল্ড সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম এর প্রোগ্রাম ম্যানেজার ডা: শামসুল করিম বিবিসিকে বলেছেন পোশাক শ্রমিকেরা প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন নন।
তিনি বলেন, “তৈরি পোশাক খাতে এই মূহুর্তে প্রায় পঞ্চাশ লক্ষ সক্ষম দম্পতি রয়েছেন, যাদের বয়স ১৫ থেকে ৪৯ বছর বয়সী। এরা প্রজনন স্বাস্থ্য সেবা নিতে পারে না”।
“গর্ভধারণ করলে চাকরি হারাতে হতে পারে, এমন আশংকায় অনেকে অনিরাপদ উপায়ে গর্ভপাত করাতে গিয়ে ঝুঁকির মুখে পড়েন বলে শোনা যায়। এই কর্মসূচী সেসব পরিস্থিতি এড়াতে এবং নিরাপদ প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করবে”-বলেন মি: করিম।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













