শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা

পর্যটন খাতে কর্মসংস্থানে নারীরা অনেক পিছিয়ে

সারাদেশের ৭টি বিভাগের ১৩২টি হোটেলে কর্মরত আছেন ১১ হাজার ২৭৩ জন কর্মী। এরমধ্যে পুরুষ ১০ হাজার ১৫৭ জন বা ৯০.১ শতাংশ ও নারী ১ হাজার ১১৬ জন বা ৯.৯ শতাংশ। ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ২০১৬ সালের ১৫ জানুয়ারি পর‌্যন্ত সময়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বেসরকারী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে এ গবেষণাটি করেছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য তুলে ধরেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাবরিনা রহমান।

তিনি জানান, ঢাকার বনানী, উত্তরা, গুলশান অন্যান্য জায়গায় ৬৮টি রেস্তোরা রয়েছে। এরমধ্যে বনানীর ৩২টি রেস্তোরায় ১.৩০ শতাংশ নারী কর্মজীবী কর্মরত আছে। এ ছাড়া গুলশানের ১৪টিতে ৫.৯৩ শতাংশ, উত্তরার ১২টিতে ২.৫২ শতাংশ ও অন্যান্য ১০টিতে ৭.৪৭ শতাংশ নারী কর্মজীবী রয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশের ৩৫টি ট্রাভেল এজেন্সিতে ৪২৭ জন কর্মরত রয়েছেন। এরমধ্যে নারী ৫৯ জন বা ১৩.৮২ শতাংশ।

সহাকারি অধ্যাপক ড. এ আর খান বলেন, গবেষণার তথ্যমতে, হোটেল, রেস্তোরা ও ট্রাভেলে বা এক কথায় পর‌্যটন খাতে কর্মসংস্থানে নারীরা অনেক পিছিয়ে রয়েছে। এসব খাতে নারীদেরকে এগিয়ে আনতে হবে। নারীরাও এখন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নারীদের বর্তমান অবস্থানের পেছনে যে পশ্চাৎপদ মানসিকতা আছে তা দূর করতে হবে।

পর‌্যটন খাতের উন্নয়নে এআর খান সরকারসহ রাজনীতি দলগুলোর কাছে ৩টি প্রস্তাব রাখেন। এরমধ্যে প্রতিটি স্কুলে পর‌্যটন ক্লাব গঠন, পর‌্যটন শিল্পের জন্য পুরস্কারের ব্যবস্থা ও রাজনীতিদলগুলোর মধ্যে পর‌্যটন বিষয়ক পদের ব্যবস্থা রাখা। এই প্রস্তাব বাস্তবায়ন হলে পর‌্যটন শিল্পের অনেক সম্প্রসারণ হবে বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে ডিন হাবিবুর রহমান, ট্যুরিজম কনসালটেন্সি সোসাইটির চেয়ারম্যান লেলিনসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে