পদের জন্য লড়তে হবে তারেককেও!
জাতীয় কাউন্সিলের আগে গঠনতন্ত্রে সংশোধন আনলো বিএনপি। সংশোধিত গঠনতন্ত্রে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের বিধান সংযোজন করা হয়েছে। ফলে এখন তারেক রহমানকেও তার পদের জন্য নির্বাচনে প্রার্থী হতে হবে। যদিও তার প্রতিদ্বন্দ্বী না থাকাটা নিশ্চিত।
মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পৌঁছে দেয়।
দলীয় চেয়ারপারসন গঠনতন্ত্রের ১৯ (ক) ধারার অর্পিত ক্ষমতাবলে এ ধারা সংশোধন করেছেন।
প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন-বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
উল্লেখ্য, ২০০৯ সালের ডিসেম্বরে পঞ্চম কাউন্সিলেই প্রথম সিনিয়র ভাইস চেয়ারম্যান পদটি সৃষ্টি করা হয় এবং কাউন্সিলরদের সম্মতিতে তারেক রহমান নির্বাচিত হন।
এরপর চলতি বছর বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে নির্বাচনের মাধ্যমে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাছাই করার প্রস্তাব অনুমোদন হয়। এ জন্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়।
এ ব্যাপারে ব্যারিস্টার জমির উদ্দিন জানান, ১৯ মার্চ জাতীয় কাউন্সিল। এর দুই বা তিন সপ্তাহ আগে চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের জন্য তফসিল ঘোষণা করা হবে। কাউন্সিলের দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ঘোষণা করা হবে।
বিএনপির বর্তমানে কাউন্সিলরের সংখ্যা তিন হাজার।
এদিকে ইসি থেকে বেরিয়ে রিজভী আহমেদ সাংবাদিকদের জানান, দলীয় প্রতীকে আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন অনুমোদন দেবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল সোমবার আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়, আওয়ামী লীগের চেয়ারম্যান পদের প্রার্থীদের মনোনয়ন অনুমোদন করবেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













