দীর্ঘদিন গৃহবধুকে নির্যাতন অতঃপর যা ঘটলো…


যৌতুকের দাবী ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধুকে চুলকেটে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করে। বিষয়টি আমলে নিয়ে পুলিশ স্বামী শাহিনুর বিশ্বাসকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ১২ বছর আগে উপজেলার বলিদাপাড়া গ্রামের সবদুল বিশ্বাসের ছেলে শাহিনুর বিশ্বাসের সাথে একই গ্রামের আয়ুব নবীর মেয়ে আয়শা বেগমের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী শাহিনুর প্রায়ই আয়শাকে মারপিট করতো।মেয়ের সুখের কথা ভেবে আয়শার পিতা-মাতা শাহিনুরকে নগদ ১ লাখ টাকা ও ৫০ হাজার টাকার আসবাবপত্র দেয়।
এরই জের ধরে সোমবার রাতে আয়েশার কাছে আবারো টাকা দাবী করে। এসময় আয়েশার মোবাইলে অচেনা নম্বর থেকে কল আসলে স্বামী শাহিন তা রিসিভ করে। কলদাতা কোন কথা না বললে আয়েশাকে মারধর শুরু করে স্বামী শাহিন। এক পর্যায়ে আযেশাকে শারীরিক নির্যাতন শেষে মাথার চুল কেটে দেয়।
মঙ্গলবার সকালে আয়শা খাতুন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী শাহিনুর কে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা দায়ের পর পুলিশ মঙ্গলবার দুপুরেই শাহিনুরকে গ্রেফতার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













