”খালেদা সাম্প্রদায়িক জঞ্জালের প্রশ্রয়দানকারী”
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাম্প্রদায়িক জঞ্জালের প্রশ্রয়দানকারী বলে অভিহিত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশকে গণতন্ত্র ও সমৃদ্ধির পথে চলতে হলে খালেদা জিয়ার রেখে যাওয়া জঞ্জাল ঝেড়ে ফেলতে হবে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ হত্যার ১৭তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। কাজী আরেফ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
জাসদের সভাপতি ইনু বলেন, “জঙ্গি-জামায়াতকে নিষিদ্ধ করার পাশাপাশি সাম্প্রদায়িক জঞ্জালকে প্রশ্রয় দানকারী খালেদা জিয়াকেও রাজনীতি থেকে বাদ দিতে হবে। দেশকে নিরাপদ পথে পরিচালিত করতে জঙ্গি-রাজাকার-খালেদা জিয়াকে বাদ দেওয়ার বিকল্প নেই।”
স্বাধীনতা ও গণতন্ত্র বিষয়ে কোনো লেনদেন হয় না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, রাজাকার, সামরিক ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে কোনো আপোষরফা হয় না।
কাজী আরেফের রাজনৈতিক জীবন সম্পর্কে বলতে গিয়ে জাসদ সভাপতি বলেন, “কাজী আরেফ পাকিস্তানের ভেতর থেকে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রাম ও যুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জনে তার পাশে থাকা মানুষদের অন্যতম ছিলেন কাজী আরেফ।”
কাজী আরেফ ফাউন্ডেশনের সহসভাপতি খন্দকার হেনা মাসুদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিরাজ উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আজিজুল হক ভূঁইয়া, ময়নুল হক মঞ্জু, এম এ জলিল, সালমা সুলতানা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













