বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিনা চিকিৎসায় বিএনপি নেতা আনোয়ারের মৃত্যুর অভিযোগ ফখরুলের

কারাগারে ঢাকা মহানগর বিএনপির ৫৯নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুব বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী বাকশালী কায়দায় বিরোধীদল ও মতকে দমন করে একচ্ছত্র শাসন কায়েম করতে চায়। এই শাসনের একমাত্র উদ্দেশ্যই হলো ক্ষমতার আসনে চিরস্থায়ীভাবে নিজেদেরকে টিকিয়ে রাখা। উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে বর্তমান ভোটারবিহীন সরকার কর্তৃক বিএনপি তথা বিরোধীদলের নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম নির্যাতনসহ নানাবিধ দমনমূলক কার্যক্রমের ফলে সারাদেশে এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।

তিনি বলেন, দেশব্যাপি ধারাবাহিকভাবে বিরোধীদলীয় নেতা-কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। যথাযথ চিকিৎসা না পেয়ে কারাগারে অসুস্থ অবস্থায় ঢাকা মহানগর বিএনপির ৫৯নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মৃত্যুতে বরাবরের মতো দেশবাসীসহ আমরা গভীরভাবে শঙ্কিত। সুচিকিৎসার অভাবে কারাগারে তার মৃত্যুর ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।”

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাবন্দী ঢাকা মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী