যাকাতের মৃত্যুর ঘটনায় সরকার ও প্রশাসনকে দায়ী করছে: বিএনপি
ময়মনসিংহে যাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে ২৪ জন নারী-পুরুষ পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপি। দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনায় দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করছে দলটি। একইসঙ্গে সরকারও এর দায় এড়াতে পারে না বলে মনে করছে বিএনপি।
এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, আজ (শুক্রবার) ময়মনসিংহে যাকাতের কাপড় সংগ্রহ করতে আসা ২৪ জন অসহায় মানুষ পায়ের নীচে পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তাদের স্বজনদের মত আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।
বিএনপি চেয়ারপার্সন বলেন, যাকাত প্রদানকারী ব্যক্তিবর্গের উদাসীনতার কারণেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। এই ঘটনায় সরকারও তার দায় এড়াতে পারেনা। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা আগেই শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করলে এতগুলো মানুষের মৃত্যুর ঘটনা ঘটতো না।
শোকবার্তায় আওয়ামী সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, সরকারের নেয়া হতদরিদ্র মানুষের জন্য নানা প্রকল্পে যে লুটপাট চলছে এবং শাসকদলের লোকেরা নিজেদের পকেট ভারী করতে যখন মত্ত তখন এই দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের কল্যাণের জন্য সরকারের কোনো উদ্যোগ না থাকায় আমরা দু:খিত।
খালেদা জিয়া বলেন, মানুষের দারিদ্র সীমা এমন পর্যায়ে পৌঁছেছে যে, মানুষ প্রতিবছর যাকাত সংগ্রহ করতে যেয়ে নিজেদের জীবন বিপন্ন করে তুলতে বাধ্য হচ্ছে। এই চিত্র বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধি অর্জনের বাগাড়াম্বরের সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয় বরং পরিহাস ছাড়া আর কিছুই নয়।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কর্তব্য পালনে কোনো গাফিলতি আছে কিনা তাও তদন্ত করে দেখার দাবি জানান বিএনপি চেয়ারপার্সন। তিনি নিহত ব্যক্তিবর্গের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













