বিএনপির মাতৃভাষা দিবসের আলোচনা সভা ২২ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে কিছু কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এর অংশ হিসেবে আগামী ২২ ফেব্রুয়ারি সোমবার কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা করবে দলটি। ওইদিন বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
আজ বুধবার সকালে দলের এক যৌথসভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।
ফখরুল জানান, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের চেয়ারপারসন। ভোর ছয়টায় শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত মহাসচিব জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলের কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













