বিয়েতে পণ না পেয়ে স্ত্রীকে পর্ণ পরিচালকের কাছে বিক্রি!


বিয়েতে পণ না পেয়ে স্ত্রীকে পর্ণ ছবির পরিচালকের কাছে বিক্রি করার অভিযোগ উঠল টিকু পাটিকার নামে এক যুবকের বিরুদ্ধে।
মাস দেড়েক আগে হরিয়ানার বাসিন্দা টিকুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বিহারের রীতা (নাম পরিবর্তিত)। বিয়ের পর থেকেই শুরু হয় অমানবিক অত্যাচার। বাপের বাড়ি থেকে নগদ দুই লক্ষ টাকা নিয়ে আসার জন্যেও চাপ দেওয়া হয় রীতাকে।
স্বামী, ননদ, শ্বশুর-শাশুরি কেউই বাদ যেতনা কথা শোনাতে। বাধ্য হয়ে ক্ষেতমজুরের মতো মাঠের কাজও করতে হয়েছে রীতাকে।
একদিন রাতে স্বামী টিকু ও ননদদের গোপন কথা শুনে ফেলেন রীতা। তাঁর মতে, “টিকু ওর বোনেদের বলছিল যে ও (টিকু) আমায় এক পর্ন ছবির পরিচালকের কাছে বিক্রি করে সাত লক্ষ টাকা পেয়েছে। পরদিন সকালে আমায় ওই পরিচালকের হাতে তুলে দেবে।” তারপর দিনেই শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বিহারে চলে আসেন রীতা।
বিহারের সরণ জেলায় তারাইয়া থানা এলাকায় রীতার গ্রাম। বাপেরবাড়ি পৌঁছে পুলিশের কাছে স্বামী সহ শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রীতা। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।
বিহারের অনেক মেয়েই হরিয়ানায় বিয়ের পর পাচার হয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। পাচারকারীর পুরো চক্রটিকে ধরার খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













