বাল্যবিবাহ রোধ, বিলবোর্ড লিফলেটে সচেতনতা সৃষ্টির পরামর্শ


বাল্যবিবাহ রোধে উপজেলা পর্যায়ে এবং জনাকীর্ণ স্থানগুলোতে বিলবোর্ড স্থাপন ও লিফলেট বিতরনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির সুপারিশ করেছে জাতীয় সংসদের বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটি।
এ জন্য আন্তর্জাতিক সংস্থা ইউএনএফপিএ’র কাছ থেকে অর্থ সহায়তা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ ও পরামর্শ দেওয়া হয়। কমিটির আহ্বায়ক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে সাব-কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি, সেলিনা বেগম ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী অংশ নেন।
বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধে যেসব এলাকায় বাল্যবিবাহের প্রবনতা বেশি, সেসব এলাকার এমপিদের সম্পৃক্ত করে গণসচেতনামূলক কার্যক্রম চালানো এবং এমডিজি পরবর্তী এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে নারীদের সম্পৃক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য মাহবুব আরা গিনি নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষার কোন বিকল্প নেই। বাল্যবিবাহ রোধ করা গেলে নারীদের অন্য অনেক সমস্যারও সমাধান হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













