স্বর্ণকন্যা শিলার বাড়িতে বিদ্যুৎ


‘সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে’ সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী মাহফুজা আক্তার শিলার গ্রামের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বুধবার রাত ৯টার দিকে মিটার স্থাপন করে সংযোগ দেওয়া হয়।
যশোর-২ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) সালাউদ্দিন আল বিথার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যশোরের নওয়াপাড়া পৌর এলাকার বাসিন্দা শিলার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। বিষয়টি জানতে পেরে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।’
স্বর্ণ জয়ের পর বৃহস্পতিবার নিজ গ্রাম যশোরের নওয়াপাড়ায় যাওয়ার কথা মাহফুজা শিলার। এই খবরে তার গ্রাম এলাকার চারদিকে এখন সাজ-সাজ রব পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হবে এই জলকন্যাকে।
ভারতের গৌহাটি ও শিলং এ অনুষ্ঠিত ১২তম সাউথ এশিয়ান (এসএ গেমস) গেমসে শিলা দু’টি স্বর্ণ পদক অর্জন করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













