বিমানের মহিলাযাত্রীদের জন্যে সেক্স-হোটেলের ঘর বুক করল বিমান সংস্থা


সেদিন ছিল ভ্যালেন্টাইনস ডে। ঘটনাটি ঘটেছে চিনের চংকিং শহরে। ক্ষুব্ধ ওই দুই বিমানযাত্রীদের একজন ঘরের ছবি তুলে চিনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন।
তুষারপাতের জন্য বিমান ছাড়তে দেরি হয়েছিল। দুই মহিলা যাত্রীকে বিমানসংস্থার পক্ষ থেকে রাত্রিবাসের জন্য একটি হোটলে পাঠানো হয়। কিন্তু হোটেলের ঘরে ঢুকেই দুই মহিলারই চোখ ছানাবড়া!
ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই হোক, দুই অপরিচিত মহিলা যাত্রীর থাকার জন্য সেক্স হোটেলের একটি ছোট্ট ঘর বুক করে ওই সংস্থা। তাও আবার সেদিন ছিল ভ্যালেন্টাইনস ডে।
ঘটনাটি ঘটেছে চিনের চংকিং শহরে। ক্ষুব্ধ ওই দুই বিমানযাত্রীদের একজন ঘরের ছবি তুলে চিনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। ছবিতে দেখা যাচ্ছে, বিচিত্র যৌনাচারের জন্য যে ধরনের আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন, তার সবই রয়েছে ওই হোটেলের ঘরে।
ঘটনার কথা স্বীকার করে নিয়ে চিনের ওই অভিযুক্ত বিমানসংস্থার দাবি, যখন ওই দুই মহিলা যাত্রীর জন্য ঘর সন্ধান করা হচ্ছিল, সেই সময়ে শহরের সব হোটেলেরই অধিকাংশ ঘর বুক হয়ে গিয়েছিল। তাড়াহুড়োয় বিমান সংস্থার কর্মীরাও হোটেলের রুম দেখার সুযোগ পাননি। আর তার জেরেই এই বিপত্তি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













